Header Ads

তুমি যে কি!



 

তোমাকে যখনি ভাবি

আমার হৃদয়ে এক অদ্ভুত ভালোলাগার ঢেউ

তোলপাড় করে সারাক্ষণ।

সে ভালোলাগার স্রোতে আমার শরীর মন।

শিরা-উপশিরা আনন্দে আত্মহারা হয়ে যায়।

তুমি যে কি!

তোমাকে দেখলেই আমার খুব ইচ্ছে হয় স্বপ্ন দেখতে

খুব ইচ্ছে করে পৃথিবীর চাইতেও দীর্ঘ আয়ু নিয়ে

বেঁচে থাকতে!

খুব-খুব-খুব ইচ্ছে হয়

পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে ভালোবাসতে

যখনি তুমি আমার হাতে হাত রাখ

পৃথিবীর সমস্ত মন্দকে, অন্ধকারকে আলোতে রূপান্তরিত

করার জন্য আকাশের বুকে নয় আমার

অন্তরেই টক্টকে লাল সূর্য হেসে ওঠে!

তুমি যে কি! তুমি পাশে থাকলে আমার খুব ভালোলাগে

মনে হয় রাজ্যের সমস্ত সুখ আমার হৃদয় জুড়ে থাকে।

তোমাকে যত দেখি ততই রোমাঞ্চিত হই।

তোমার চোখে আমার চোখ পড়লেই তিমির

রাত্রিকে জোছনা ভাবতে কষ্ট হয় না, আমি

আমার মাঞ্জিলে পৌঁছে যাই এক মুহূর্তেই!

আমায় দেখে একবার হাসলেই আমার ধরে নিতে ভালোলাগে

আমার জীবনের ন্যায্য মূল্যায়ন হয়েছে এবং তুমিই করেছ!

তুমি যে কি! তোমাকে আমার অদ্ভুত ভালোলাগে অদ্ভুত!

যে ভালোলাগার অন্ত নেই, সীমা নেই, পরিমাণ নেই –

তোমাকে ভালোলাগে জীবনের মতো-তুমি যে কি!!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.