Header Ads

প্রত্যক্ষ পদধ্বনি


 


যন্ত্রণার যাতাকলে যখন শ্বাস প্রায় রুদ্ধ।

ঠিক তখনি পড়ন্ত অবেলায়

তুমি শোনালে স্বপ্ন জয়ের অমিয় বাণী...

 

বড্ড বেশি বৈচিত্র্যতায়, টইটম্বুর,

তোমার-আমার যোগসন্ধি

বগির দোদুল্যতায় এক হয়ে গেল

দুই প্রান্তের দূরত্ব!

 

বিস্ময়ে ভরিয়ে দিলে, আমার প্রতিটা ক্ষণ

একজীবনেই যেন, আর এক জন্মে

রূপান্তরিত করেছ, অকৃত্রিম তোমার বাচন ভঙ্গিতে!

আমার ধু-ধু হৃদয়ে।

 

তুমি যেন এক মুঠো আশারচ্ছটা বরষা করে ঝরালে!

তুমি এলে বড় বেশি সত্য-সুন্দর সজীব হয়ে

আমার এ হীন-ক্ষীণ ক্ষত জীবনে!

তোমার উপস্থিতির বৈচিত্র্যতা,

আমার আঁধার বরাতে আশির্বাদের প্রত্যক্ষ পদধ্বনি...

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.