Header Ads

খাঁচার পাখি

 

 


আমার বড্ড ইচ্ছে করে,

দূর অজানায় যাই-

পাখির মতো নীল আকাশে

গান গেয়ে বেড়াই।

 

কখনো বা ইচ্ছে যে হয়,

পাহার সাগর ঘেঁসে-

যাক না মন হারিয়ে কোথাও

অচিন কোন দেশে।

 

ইচ্ছে করে হাওয়ার দেশে,

চিরিতরে হই হাওয়া-

ছুটে চলি আপন মনে

নেবে না যে কেউ ধাওয়া।

 

ইচ্ছেগুলো মনের খাঁচায়,

শুধুই পুষে রাখি-

কারন আমি অবলা নারী

বন্দী খাঁচার পাখি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.