Header Ads

তরী



 

খেলা আমার বেলার আগেই,

ক্ষান্ত হলো আজ-

রোদনা উঠেই উঠলো ভালে,

কালবৈশাখীর সাঁঝ।

 

নিয়তির এই নির্মমতায়,

জীবন বৈঠা বাইছি

চোখের জলে ভাসায়ে স্বপ্ন,

দুখ সাগরে নাইছি।

 

নিত্যনতুন যন্ত্রনাতে,

রাত্রি শেষে হছছে ভোর

মন যে থাকে বন্দনাতে,

খুলবে বুঝি কপাল দোর।

 

চাবি হাতে রইছে দায়াল,

দেখছে শুধু চেয়ে-

আশার ঘরে বুকটা বেঁধে,

যাচ্ছি তরী বেয়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.