কেঁদেই গেল
পুষে রাখা হৃদয়টা যে
দিলাম তোরি হাতে-
কুচলে তা করলি ক্ষত,
তোর দু’খানা পা’তে।
নিজেরে তুই মানিস সেরা,
বলিস হেসে হেসে-
বাঁচলি তুই মরণ আমার,
তোরে ভালোবেসে।
পিষ্ট আমার করিসরে তুই
সকল সাধের স্বপ্ন-
বুকটা ভেঙে তে-ভাগ আজি,
শুধুই যে তোর জন্য।
তোকেই চে’লাম চাইনি তো আর,
হিরা-পান্না-চুন্নী-
কেঁদেই গেল চেয়ে তোরে,
সাহিদা রমান মুন্নী।

কোন মন্তব্য নেই