Header Ads

তৃষা


 


হাজার বছর নিরবাসনেও

যে কষ্টটা হয় না-

এক পলকের একটু দুরেই

প্রাণটা প্রাণে রয় না।

 

চোখে তুমি মনে তুমি,

নিশ্বাসে রও সারাক্ষণ

জানি না আর কত কাছে

চাইছে তোমায় মন।

 

এই মনেরই ক্যানভাসেতে,

তুমি শুধু তুমি-

তবুও হৃদয় শূন্য যেন

ধু-ধু মরুভূমি।

 

জীবনের নীল আকাশে

একটাই যে বিধু-

সে যে আমার বন্ধু তুমি

সে যে তুমি শুধু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.