Header Ads

ত্রিকূল



 

 

সোনার হরিণ পায় যদি কেউ,

যায় না কিছু মোটে-

তোমার মাঝে চাই শুধু ঠাই,

নাইবা কিছু জোটে।

 

 

পাখির আছে মস্ত আকাশ,

নদীর আছে ঢেউ

তুমি ছাড়া ত্রিকূলে আর

নাই যে আপন কেউ।

 

 

তিন সত্যের এক সত্য

বন্ধু শোন তুমি-

জীবন ফাঁকা, ফাঁকা সবই

ধু-ধু-মরুভুমি।

 

 

পায় যদি কেউ পাক না স্বর্গ,

কিচ্ছু যায় না আসে-

আমি তারা চাই শুধু ঠাই

মনের আকাশে।

 

 

সবই ফাঁকা, ফাঁকা সবই

ধু-ধু-মরুভুমি

তোমায় ঘিরেই ত্রিকূল জেনো

ত্রিকূল আমার তুমি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.