Header Ads

যেও না দূরে


 


 

আমায় ফেলে যখন তুমি

একটু দূরে যাও-

মানো কিগো আমার হতে

আমায় নিয়ে যাও।

 

 

সারাদিনের সব কাজটাই

ওলোট-পালোট হয়

তুমি দূরে তোমার ছায়া

আমার সাথে রয়।

 

 

কখনো বা নিশ্বাসটাও

বন্ধ-বন্ধ লাগে

তোমায় জুড়ে কল্প হাজার

মন্দ-মন্দ জাগে!

 

 

পবনের পাখার ভরে

কণ্ঠ তোমার শুনি-

কাব্য-গল্প-গীতি হাজার

তোমায় নিয়েই বুনি।

 

 

আর কখনো এমন করে

যেও না গো ছেড়ে

কি আর এমন লাভগো আমায়

মরার আগে মেরে!

 

 

জীবন আমার তোমায় ঘিরেই

মরণ তুমি বিনে-

আমায় ফেলে তাই যেও না

আজও কোন দিনে!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.