Header Ads

কেমন বন্ধু



 

তুমি বন্ধু কেমন বন্ধু

শুধাতে না চাই-

কাছে কাছে থাক তবু

কাছেতে না পাই।

 

এই হৃদয়ের ক্যানভাসেতে,

তোমার ছবি আঁকা

তবুও এই হৃদয়টা হায়

সদাই থাকে ফাঁকা।

 

বন্ধ কিবা খোলা চোখে

শুধুই তোমার বিচরণ-

জানি না কোন সে মোহ

বুকে জাগায় শিহরণ।

 

বন্ধু তোমার ইন্দ্রজালে

জ্বলছে আজি হিয়া-

তুমি বন্ধু কেমন বন্ধু

নিভাচ্ছ সুখ দ্বীয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.