তুমি গেছ তাই
তুমি গেছ তাই বন্ধু আমার
দ্রুত গতিতে চলা
কারণে কিংবা অকারণে
তাই
বন্ধ কথা বলা।
মিত্ররূপের মুখগুলো
হায়।
অচিন অজানা লাগে।
সবার মাঝে থেকেও
এমন
নিঃস্ব হইনি আগে।
তুমি গেছ তাই দুয়ারের
ফাগুন,
ফিরেছে বনবাসে
নিঃসঙ্গতার এ ক্ষণটুকু
আর না যেন আসে।
মুখের হাসি হয়েছে
বিলীন,
দু’চোখ হারায়েছে
ঘুম
কতকাল তুমি সোহাগে
কপোলে,
দাওনি বলে চুম।
সবই আছে তবুও আমার,
কে যেন কি নাই
বিবর্ণ সব রঙিন
আজি,
তুমি যে গেছ তাই।

কোন মন্তব্য নেই