Header Ads

তোমার যাওয়ার পথেই



 

দূর আকাশের তারা যখন

ঝিল মিল ঝিল করে

শোন বলি তোমায় তখন

বড় মনে পরে।

 

এখন আমার বড়ই বেহাল,

যা করি তা হয় গোলমাল

সব কাজেতেই বাধা

উঠতে বসতে যেখানে যাই,

সব খানেতে তোমাকে পাই,

যেন শুভঙ্করের ধাধা।

 

লোকের মাঝে কিংবা একায়

চোখের জল যে ঝরে

কেন আমার এত বেশি,

তোমায় মনে পড়ে।

 

গভীর রাতে ঘুমের ভাগে,

তুমি পাশে এমন লাগে,

শিউরে উঠি হায়

বিরহের এই ক্ষণিক জ্বালায়,

ফুল যে গাঁথা হয় না মালায়,

ঠেছে এমন দায়।

 

তোমার যাওয়ার পথেই আমার

শেষ হয়েছে সবি

তোমায় মনে করে আমার

নিভছে সুখের রবি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.