Header Ads

কার জন্যে

 

 


দেশ নাকি মা হয়েছে স্বাধীন

পেয়েছি স্বাধীনতা

ফিকে লাগে তেঁতো লাগে সব।

আজ যে ওসব কথা ।

 

ধূম্রজালে আবছা যে সব,

জানো কি মা সবি

স্বাধীনাকাশে ওঠে না মাগো

ওঠেনা স্বাধীন রবি।

 

৫২-৭১ দেখিনি আমি,

দেখেছি শুধু তোমায়

দুঃখ তোমার চেপেই রইলো,

কোট প্যান্টের চিপায় ।

 

লাল-সবুজের ঐ পতাকা,

উড়ছে দারুণ কষ্টে

পরাধীন আজও অন্তরে হায়

স্বাধীন বলি ওষ্ঠে!

 

বলতে কথায় চাপতে ব্যথায়,

কিংবা কোন স্বপ্নে

কোথায় আমি বললা মা স্বাধীন,

স্বাধীনতা কার জন্যে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.