Header Ads

আমার আছে


 


সবুজ লালের রঙটায়,

আমার অঙ্গিকার-

চির অম্লান রাখবো বিজয়,

১৬ ডিসেম্বর।

 

গর্ব আমার পতাকা,

গর্ব এদেশ মাটি-

ধানে মাছে পূর্ণ স্বদেশ

সুখ যে শীতল পাটি।

 

আমার ভাষায় বলছি কথা,

এইতো অহঙ্কার-

আমার আছে শ্রেষ্ঠ বিজয়

১৬ ডিসেম্বর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.