Header Ads

বাজার দর


 


আগুন আগুন চরম আগুন

হাত-বাজারে ভাই

রক্ত পায়ের উঠে মাথায়

যে- বাজারে যাই।

 

উচ্চ নিম্ন মধ্য সবাই

ভুগছে দারুন জ্বালায়-

ব্যাবসায়ী আর সিন্ডিকেটে

শান্তি যে হায় পালায়।

 

স্বাধীন দেশের আমজনতা,

ভুগছে খাবার সংকটে-

বাজার দরের এইযে চড়াও

রাজনীতিরও রঙ বটে।

 

আগুন আগুন বাজার দরের

বিষম আগুন আজ-

হর্তা কর্তা দেশের মাথা,

আনছে বয়ে সাঁঝ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.