Header Ads

আমি যে একটি ফুল



 

আমায় কেন একা করে

গেছ তুমি ফেলে-

গভীর রাতে কাঁদে মাগো,

তোমার কচি ছেলে!

 

মাগো শোনো আমার বড়

জানতে যে সাধ হয়-

মায়ের শাসন আদর বারণ,

আমার কেন নয়!

 

পাখির ছানাও সন্ধ্যা হলে,

মায়ের বুকে যায়-

এক আকাশের নিচে দু;জন,

তবুও দূরে হায়!

 

গভীর রাতে কাঁদে মাগো,

তোমার কচি ছেলে-

তোমার কোলের ফুল আমি মা,

আর থেকো না ফেলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.