Header Ads

ছলনা কাম ভালোবাসা



 

প্রিয় বন্ধনে প্রিয় বাহু ডোরে

কাটাও তোমার রজনী,

দেখলে আমায় দরদিয়া সূরে

কানে কানে ডাকো স্বজনী।

 

কাঁদিয়ে আমায় হাসো তুমি আর

হাসাও তোমার চারিপাশ,

সুধা খাও তুমি দিব্বি চুটিয়ে

বিলাও আমায় বিষে গ্লাস।

 

নাটক নাটক পংতিতে তব

ভেঙ্গেছি নিজেকে গড়েছি,

ফুল যতো সব তোমাতে লুটায়ে

নিজকে নিজেই মেরেছি।

 

অমৃত আর বিষের মিলন

ইতিহাসে কভু ঘটেনি,

একটা মাঝির একটাই কুল

দু’কুল কভু জুটেনি।

 

ছলে তোমার ঠকছো নিজে

নিভছে সুখের সুখ রবি,

জলের বুকে রইছে বলো

কখন আঁকা কার ছবি?

 

হৃদয় দিয়ে যোগ হয় হৃদয়

গুণ ভাগ তো হয়না,

একটা হৃদয় করলে দু’ভাগ

ছলনা কি তারে কয়না?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.