তোর পালা…
নখের ডগায় বিষ
মিলিয়ে,
করলি এ’বুক ক্ষত–
দেখনা তবু দিব্যি
আছি,
হাসছি আগের মতো!!
উপেক্ষা তুই কর
করে’যা,
মিটিয়ে হাউস মনের–
তোয়াক্কা তবু করবো’না
আর,
তোর মতো একজনের!!
জ্বালাবি তুই জ্বলবো
আমি,
করিস না এ ভুল–
তোকে ছাড়াই রচবো
বাগান,
ফুটাবো সুখ ফুল!
ভালো আছি থাকবো
ভালো,
ভুলায়ে মনের জালা–
কেঁদেছি আমি কাঁদবি
তুই,
তোর যে কাঁদার পালা!!!

কোন মন্তব্য নেই