মনের মতো
অক্ষি আমার ভাসছে
জলে,
অক্ষিতে নাই আলো
এই ক্ষিতি তাই দেখি
না
তাই বুঝি না ভালো।
মিত্ররূপে সন্নিকটে,
বৈরী আমার কত
থাকলে ভাল হুলযে
ফুটে,
মন্দে হাসি শত!
অন্তঃজ্বালার বহ্নিশিখায়,
জ্বলছে জীবন তায়
মন্দ ভালোর আলিঙ্গনে,
জছে নাটক হায়।
সবার মাঝে বিলায়ে
নিজেরে,
খুঁজছি আমি যা
মনের মতো একটা যে
মন,
চাচ্ছি শুধু তা।

কোন মন্তব্য নেই