নারী
পথের ধারে পরে থাকা
ধুলিরও দাম আছে
নারী বলে হেলিত
আজ
সেই ধুলিরও কাছে।
স্বপ্ন চোখে থাকতে
পারে
যাবে না তা দেখা!
বাঁচতে হবে সবার
হয়ে
নিজেকে করে একা।
হাসতে হবে লুকিয়ে
জ্বালা
কারন আমি নারী
কাফন রুপে জড়িয়ে
গায়ে
তাই বার হাত শাড়ি।
মিটিং মিছিল স্লোগানে
শুধু সমতারই কথা
তবুও কেনো চার দেয়ালে
ঠেকছে নারীর মাথা।
নারী মানে তুচ্ছ
কেনো
কেনো এতো অবিচার?
কেনো মানো না নারীও
মানুষ
সৃস্টি যে বিধাতার।

কোন মন্তব্য নেই