Header Ads

ভ্রম



 

শিশির ভেজা প্রথম ভোরে,

সূর্য যেমন প্রাণ দোলায়

তেমনি তোমার ক্ষনিক আসা,

দুঃখ জ্বালা সব ভোলায়।

 

তুমি থাকো মহাসুখে

বিভোর জীবন পটে

নাইবা জানলে কখন যে কার,

কি অঘটন ঘটে।

 

তোমার সুখের সুখ নিলয়ে,

হয়তো আজি হয়েছি পর

তবুও আমি পুড়ায়ে নিজেরে,

জ্বালব বাতি তোমার ঘর

 

আমার মতো কেন তুমি,

বাসবে ভালো এই আমায়

ভ্রম যে আমার চাওয়া তুমি

জানি তবু চাই তোমায়।

 

ভ্রমের গাছে ফুল ফুটেছে,

ভ্রমের ডালে ডালে

তবুও আমার তোমাতেই সুখ

আজও চিরকালে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.