কার কাছে যাবো
বই আলোচনা কার কাছে যাবো,
মুহাম্মদ মাসুম বিল্লাহ্।
প্রকাশক : সালমান ফারদিন।
প্রচ্ছদ : হাসান আল বান্না।
মূল্য : ১০০ টাকা। পৃষ্ঠা : ৪৮
সম্প্রতি প্রকাশিত মুহাম্মদ মাসুম বিল্লাহ রচিত “কার কাছে যাবো” কবিতার বইটিতে রয়েছে ৪১টি কবিতার সমষ্টি। আধুনিক কবিতার আমেজ ছড়িয়ে দিয়েছেন তার এ কাব্যগ্রন্থটিতে। তিনি দুই দশক ধরে কবিতা লিখেন। বিজ্ঞান কবিতা, আধুনিক কবিতা, অন্তমিল, ছন্দমিল, সেই সাথে সাহিত্যের অন্যান্য শাখায় ও তার সরব উপস্থিতি রয়েছে।
গ্রন্থটির প্রথম কবিতাটিই হলো “কার কাছে যাবো” এবং এই কবিতাটির শিরোনাম দিয়ে তিনি বইয়ের নাম করণ করেছেন। একজন কবির ভেতরে যখন না পাওয়ার বেদনা প্রবল আকার ধারন করে। অনেক ত্যাগ তিথিক্ষার পরও যখন তার আকাঙ্খিত বিষয়টি উপেক্ষিত হয় তখন বেদনায় ছটফট করতে করতে একসময় একবুক আর্তনাদ অথবা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বুক চিরে বেরিয়ে আসে “কার কাছে যাবে বলো কার কাছে যাবো?/ কার কাছে গেলে বলে। সুখ খুজেঁ পাবো? মুহাম্মদ মাসুম বিল্লাহর কবিতার প্রতি তীক্ষè আকর্ষণ আছে বলেই জীবন কাব্যে দাঁড় টানার আকাক্সক্ষা তাঁর। অষ্পষ্ট বন্দর তাই কবির কাছে স্পষ্ট। কবি ‘সবাই আশ্রয় খোঁজে’ কবিতার মধ্যে লিখেছেন Ñ
“গাঢ় নিকঘকালোর ভাজেঁ ভাজেঁ তোমার অস্তিত্ব খুজেঁও
সবকিছু হারাবার জয়ে স্বপ্নলোকে লুকোচুরি আর
অনির্বাচনীয় অনুভূতি নিয়ে বুঝলাম
বিষন্নতা আর দীর্ঘশ্বাসের মাঝে খুঁজলাম সজীব শান্তির পায়রা
একি! সবাই আশ্রয় খোঁজে যার যার আঙিনায় আপন ভাবনায়।”
কবি যখন শ্বাশ্বস বানীর মত করে উচ্চারণ করেন “কার কাছে যাবো, বলো/কার কাছে যাবো? এর যখন সমাধান খুজেঁ যাওয়া না যায় তখন অবশ্যই নতুন পথের অনুসকানে তাঁকে ছুটতে হয়-আরতাইতো অন্য কবিতায়
লিখেছেন -
“আর কত অপেক্ষার প্রহর গুনবে তুমি
তার চেয়ে ..... ভালো
নতুন স্বপ্রচারি হয়ে গড় ‘নতুন পৃথিবী’
অন্য একটি কবিতায় তিনি লিখেছেন -
“কী খুঁজছো তুমি?
সুদিন আসবে
কেটে যাবে ..... কালো গহীন রজনী
কিছুটা সবর তোমাকে করতেই হবে”
কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ তাঁর কবিতায় শব্দ শৈলীর সঙ্গে জল্পনা এবং বাস্তবতার এক ব্যতিক্রমী মিলন ঘটিয়েছেন। তাঁর লেখনিতে তারুণ্যের তেজ দ্বীপ্তমান। তবে কিছুকিছু লেখায় ..... ও বক্তব্যের দৃঢ়তা লংখিত হয়েছে বলে আমি মনে করি। কবিকে যেহেতু যেতে হবে বহুদূর দিগন্তে তাই সেদিকে দৃষ্টি রেখে কবি আর ও সতর্ক ও সাবধান হবেন। নিরপেক্ষ হয়েই তাঁকে লেখায় আরও সাবধান হতে হবে।
পরিশেষে একথা দৃঢ়তার সাথে বলতে পারি বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারুণ্যে ভরা এবং প্রতিশ্র“তিশীল কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ সবকিছু ছড়িয়ে তিনি- অনেকদূর এগিয়ে যাবেন। বইটি আগাগোড়া পড়লে তাঁরই ইংগিত পাওয়া যায়। বইটির প্রচ্ছদ ও অলংকরণ অনেক সুন্দর। সাদা অফসেট কাগজে মুদ্রিত। আশা করছি বইটি বহুল প্রচার পানে। আর কবিকে রইল অভিনন্দন।
হুসাইন আহমেদ

কোন মন্তব্য নেই